লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই বিস্ফোরণে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশের মাইনক্ষেত্র দিয়ে অতিক্রম করার চেষ্টা করছিল। সেখানে নৌ-বোমা বা মাইনের আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, মালিকানা বা নাবিকদের হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আইআরজিসি।

আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, মাইনক্ষেত্রে প্রবেশের আগে ট্যাঙ্কার দুটিকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে। তারা নাবিকদের জীবন ও সম্পদ রক্ষার্থে আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া নিজেদের জলসীমায় আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে ইরানের নৌবাহিনী।

এই ঘটনার পর হরমুজ প্রণালিকে অত্যন্ত অনিরাপদ আখ্যা দিয়ে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তেল, গ্যাস বা রাসায়নিক সার রফতানিকারী কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। উল্লেখ্য যে, মার্কিন বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিমান হামলা ও বোমাবর্ষণ করার পরই এই মাইন বিস্ফোরণের ঘটনাটি সামনে এল।

জনপ্রিয় সংবাদ

শিবপুরে নদীতে ডুবে প্রাণ গেল উদ্ধারকারী তরুণ ও প্রবাসীর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

প্রকাশিত হয়েছে: ০৩:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬