লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ শুরু

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম। শনিবার ১৮ জুলাই ২০২৬ তারিখে স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমীন দুলাল।

বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো: রুহুল আমীন দুলাল। এছাড়া কৃষি কর্মকর্তা কামরুননেসা সুমি, পৌর বিএনপির সাবেক আহবায়ক কে এম হুমায়ুন কবির এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনার এই উদ্যোগ একটি মাইলফলক। স্মার্ট কার্ড পাওয়ার পর কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধাসহ কৃষি সংক্রান্ত সব সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন। এছাড়া এই কার্ডের মাধ্যমে কৃষকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশিত হয়েছে: ১২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬