লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: নাশকতার আলামত মেলেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেশের সকলের জন্যই উদ্বেগের বিষয়।

ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনশেড আধা-পাকা বাড়িটি থেকে ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা একটি তিনতলা ভবনে থাকেন। অগ্নিকাণ্ডের সময় ওই টিনশেড বাড়িতে কেউ ছিল না, সেখানে কেবল কিছু আসবাবপত্র ও দুটি ছাগল ছিল। খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির একটি টিম।

আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। ঘটনাস্থলের ছবি ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরাতন হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত ওই বাড়িতে কেয়ারটেকারের কিছু কাপড় ও জুতো তৈরির সরঞ্জাম ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বাস দিয়ে বলেন, যদি অধিকতর তদন্তে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয়, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে অর্থাৎ আজকের ১২ তারিখের শুরুতে ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭.৪ কিলোমিটার দ

জনপ্রিয় সংবাদ

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: নাশকতার আলামত মেলেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬