লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে শুভকামনা জানালেন নেতানিয়াহু

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন জানিয়েছেন। ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থনের কথা ব্যক্ত করেন।

বৈঠকের সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’

রোববারের এই ফাইনাল ম্যাচটিকে অনেকে প্রতীকী গুরুত্বের লড়াই হিসেবে দেখছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরায়েল ইস্যুতে মাদ্রিদ এবং বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে।

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে শুভকামনা জানালেন নেতানিয়াহু

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬