লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের উপস্থিতিতে মেটলাইফ স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তা, দর্শক প্রবেশে শঙ্কা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির কারণে ম্যাচটিকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সমর্থকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে থেকেই আকাশপথে হেলিকপ্টার টহলসহ হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকেই ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও সাংবাদিকদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ৯টায় গেট খোলার সময় লাইনে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। স্টাফদের জন্য নির্ধারিত একমাত্র প্রবেশপথে অ্যাক্রেডিটেশন পাস স্ক্যানের জন্য মাত্র দুজন কর্মী কাজ করছেন। এরপর দর্শকদের ছয়টি এয়ারপোর্ট-মানের স্ক্যানার পার হয়ে ব্যক্তিগত শরীর তল্লাশির দীর্ঘ প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থেকে বাদ পড়ছেন না তারকারাও। জার্মান স্ট্রিমিং সার্ভিস ‘ম্যাজেন্টা’র বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফলে ৮২ হাজার ৫০০ টিকিটধারী দর্শক সময়মতো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে তার অফিশিয়াল হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ করে স্টেডিয়ামে পৌঁছাবেন বলে কথা রয়েছে। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প পাস, বাড়ল দুই মেট্রোর ব্যয়

ট্রাম্পের উপস্থিতিতে মেটলাইফ স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তা, দর্শক প্রবেশে শঙ্কা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬