লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প পাস, বাড়ল দুই মেট্রোর ব্যয়

রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত নতুন একটি মেট্রোরেল প্রকল্প অনুমোদিত হয়েছে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫), সাউদার্ন রুট নামের এই প্রকল্পের জন্য ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আজকের সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বাবদ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এর ফলে মোট ব্যয় বেড়েছে ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা। সংশোধিত ব্যয় অনুযায়ী, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫ (নর্দান রুট) এর খরচ দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা এবং লাইন-১ প্রকল্পের খরচ বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি টাকা।

ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে মেট্রো তৈরির সক্ষমতা নেই। জাইকার ঋণের সুদের হার আগামী মাস থেকে ৩ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এই প্রকল্পগুলোর অনুমোদন দ্রুত দেওয়া হয়েছে। আরও ছয় মাস দেরি হলে সুদের হার সাড়ে ৩ শতাংশের বেশি হতে পারত। কারিগরি কমিটি এই ব্যয় পর্যালোচনা করেছে এবং জাপান এই ব্যয়ের চেয়ে কম খরচে কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে।

একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ, বরিশাল সেনানিবাস স্থাপন ও খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, বস্ত্র ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহী মস্কো

গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প পাস, বাড়ল দুই মেট্রোর ব্যয়

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬