লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ঢাকার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, চিঠির সঙ্গে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কমান্ডের দায় নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য তারা দায়ী ছিলেন।

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে বিবেচিত সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ঢাকার

প্রকাশিত হয়েছে: ১০:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬