লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আটক ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম মহানগরের খুলশীতে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, গত শুক্রবার পুলিশ ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। একই সঙ্গে আগামী ২০ দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে অভিযান চালায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ। অভিযানে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের মোট ৬৩ জন নাগরিককে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন এবং ৫৭টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

চট্টগ্রামে আটক ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬