লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষিত হলো ২০২৭ সালের হজ প্যাকেজ, কমল বিমান ভাড়া

ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুযায়ী, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা থাকবে। এছাড়া মিনায় জোন-৭-এ তাঁবু এবং 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা প্রদান করা হবে।

সরকারি হজ প্যাকেজ-২ বা সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এর আওতায় মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর পাশাপাশি 'সার্ভিস প্যাকেজ-৩' অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের হজে মিনা-আরাফায় সেবার মান উন্নয়নে 'ডি' সার্ভিস প্যাকেজটি বাদ দিয়ে মোট তিনটি সার্ভিস প্যাকেজ রাখা হয়েছে এবং বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যে দেশেই অবস্থান করুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা সম্পন্ন করে ভিসার আবেদন করতে পারবেন। সরকার ভবিষ্যতে তাদের অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির বিষয়ে কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিতে হবে এবং পরে অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকা আবশ্যক। সম্ভাব্য সূচি অনুযায়ী, ৮ এপ্রিল ২০২৭ সালে হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারতের সাথে ইতিবাচক আলোচনা

ঘোষিত হলো ২০২৭ সালের হজ প্যাকেজ, কমল বিমান ভাড়া

প্রকাশিত হয়েছে: ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬