লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ

মঙ্গলবার (২১ জুলাই) রাতে বাহরাইন ও কুয়েতে ইরানের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের এই দুই দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। এ সময় প্রতিরক্ষা কার্যক্রমের কারণে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলে উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।

একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেয়।

এর আগে গত সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের হামলায় ঠিক কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বাহরাইন ও কুয়েতের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে নেতৃত্বের পরিবর্তন নিয়ে বিসিবি বোর্ড সভায় উত্তাপ

ফের বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬