লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নৌযান শুমারি ২০২৬ বাস্তবায়নে বিভাগীয় অবহিতকরণ সেমিনার

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী ‘নৌযান শুমারি, ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান এবং শুমারির উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও হালনাগাদ ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যেই ‘নৌযান শুমারি, ২০২৬’ পরিচালিত হতে যাচ্ছে। তিনি জানান, এই শুমারির মাধ্যমে নৌযানের প্রকৃত সংখ্যা, ধরণ, মালিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সংগৃহীত এই তথ্য ভবিষ্যতে নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা, কার্যকর পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং নৌখাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, শুমারির তথ্য নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌযান নিবন্ধন ব্যবস্থার উন্নয়ন এবং নৌচলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসকদের সার্বিক সমন্বয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের পরিসংখ্যান কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ‘নৌযান শুমারি, ২০২৬’-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে। এর আগে ৩ ও ৪ আগস্ট দুইটি জেলায় পাইলট শুমারি কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

রংপুরে নৌযান শুমারি ২০২৬ বাস্তবায়নে বিভাগীয় অবহিতকরণ সেমিনার

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬