লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউল্যাবে উদযাপিত রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে গত ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’ শীর্ষক একটি উৎসবমুখর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও মানবিক দর্শনের চিরন্তন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আহমেদ শামীম। তিনি ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় কবিদের সৃষ্টি ও দর্শনকে তাঁর ব্যক্তিগত পাঠ এবং চিন্তার জগতের আলোকে উপস্থাপন করেন।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন কেবল রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। তাঁর আবেগঘন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

ইউল্যাবে উদযাপিত রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬