লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের প্রচারণায় গণমাধ্যমের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ রাখতে হবে: প্রতিমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণা গণমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার বিষয়টি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কেবল রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তিনি বলেন, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি সেই কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ; এটি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, দলটির জন্য আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে তাদের এ ধরনের কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয় এবং এমন কাজ তাদের পক্ষেই সম্ভব।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে বাড়ির পাশের পুকুরে ডুবে ২২ মাস বয়সী শিশুর মৃত্যু

আ.লীগের প্রচারণায় গণমাধ্যমের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ রাখতে হবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬