লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণের আশ্বাস প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যমুনা নদীর নাব্যতা বজায় রাখা এবং ভাঙন রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ও খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুরের নলিন ও গোপালপুরের শাখারিয়া এলাকায় নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নদীর নাব্যতা নষ্ট হলে ভাঙন দেখা দেয়, তাই নদীর গতিপথ ঠিক রাখা জরুরি। তিনি আরও বলেন, বিগত সময়ে যেসব অনিয়ম হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাবেক শিক্ষা-উপমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর তত্ত্বাবধানে শাখারিয়া এলাকায় ভাঙন রোধে ইতিমধ্যে প্রায় ২৫ হাজার জিওব্যাগ ও টিউব জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত স্থায়ী বেরিবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচারী সরকারের আমলে লুটপাট ও দুর্নীতির কারণে জনগণ তাদের বিতারিত করেছে এবং বর্তমান সরকার পরিকল্পিতভাবে মজবুত বেরিবাঁধ নির্মাণের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে।

পরিদর্শনকালে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবীব খান, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, গোপালপুর থানার ওসি রুহুল আমীন এবং ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬