লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরসহ ৪ পাচারকারী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে যে আক্কেলপুরে কষ্টিপাথরের একটি মূর্তি পাচারের জন্য মজুত রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রথমে মুকুল চন্দ্র মণ্ডল ও কামাল হোসেনকে মূর্তিসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথ বাহিনী।

আটককৃতদের মধ্যে রয়েছেন আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী নিশ্চিত করেছেন যে, উদ্ধার করা মূর্তি ও আটককৃত চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরসহ ৪ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬