লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের নতুন জেলা কমিটি গঠন

শনিবার (২৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা শাখার এক অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

অধিবেশনটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. মনিরুল ইসলাম। এতে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অধিবেশনের একটি পর্যায়ে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারকে সভাপতি এবং মো. মনিরুল ইসলামকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ পাঠ করানোর মধ্য দিয়ে নতুন কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয়। উপস্থিত নেতারা এ সময় আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুরে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

৩১ জুলাই: সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

পিরোজপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের নতুন জেলা কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬