লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফান শিকদারের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য, সুষ্ঠু তদন্তের দাবি

মোঃ শাহরিয়া শাহীন, বিশেষ প্রতিনিধি:

বরগুনার ৪ নং ইউনিয়নের চালিতাতলা এলাকার বাসিন্দা আফান শিকদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আফান শিকদার দীর্ঘদিন বিদেশে কর্মরত ছিলেন। দেশে ফিরে তিনি গাছের ব্যবসা শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং সম্প্রতি তিনি প্রায় এক সপ্তাহ কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অসুস্থ অবস্থায় আফান শিকদারকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মানদণ্ড নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

আফান শিকদারের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য, সুষ্ঠু তদন্তের দাবি

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬