লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে ফিরেই নেইমার-নাটক, গোল ও কার্ডের ম্যাচে সান্তোসের ড্র

ব্রাজিলকে কোণঠাসা করে রাখা বিশ্বকাপ-হতাশা ও নরওয়ের কাছে হেরে বিদায়ের ক্ষত এখনো তাজা। এরই মধ্যে সান্তোসের জার্সি গায়ে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। তবে ক্লাব ফুটবলে ফিরেও নাটকীয়তা থেকে রেহাই পেলেন না এই ব্রাজিলিয়ান মহাতারকা। ব্রাজিলিয়ান সিরি ‘এ’-র পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তার দল সান্তোসকে।

প্রায় ২০ দিন মাঠের বাইরে থাকার পর ফিরেই ম্যাচের শুরু থেকে নিজের চেনা ছন্দ দেখাতে শুরু করেন নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে চমৎকার বল দেওয়া-নেওয়া করে এক চোখ জুড়ানো কোনাকুনি শটে সান্তোসকে এগিয়ে নেন তিনি। তবে এই নান্দনিক গোলের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার গোল উদযাপনের ধরন। কিছুদিন আগে সান্তোসের খেলা চলাকালীন একটি পেশাদার পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। গোল করার পর সমালোচকদের জবাব দিতে তাস বাঁটার চেনা ভঙ্গিতেই উদযাপন করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে এগিয়ে থাকলেও বিরতির পর খেই হারিয়ে ফেলে স্বাগতিক সান্তোস। ম্যাচের ৬২ মিনিটে একটি আত্মঘাতী গোলসহ পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। অবনমন অঞ্চলে থাকা শাপেকোয়েন্সের এমন অনবদ্য পারফরম্যান্সে স্তব্ধ হয়ে পড়ে ভিলা বেলমিরোর গ্যালারি।

ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের উত্তাপও বাড়তে থাকে। একপর্যায়ে মেজাজ হারিয়ে শাপেকোয়েন্সের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে বসেন নেইমার। পরিস্থিতি সামলাতে রেফারি এগিয়ে এলে আরেক প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গেও তর্কে জড়ান তিনি। যার ফলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। আগের একটি হলুদ কার্ডের খড়গ থাকায় এই কার্ডের কারণে সান্তোসের পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের।

তবে ম্যাচের আসল নাটকীয়তা অপেক্ষা করছিল একেবারে শেষ মুহূর্তের জন্য। ৯০ মিনিটে পেনাল্টি পায় সান্তোস। বিশ্বকাপের শেষ ১৬-তে নরওয়ের বিপক্ষে যেভাবে স্পট কিক থেকে গোল করেছিলেন, ঠিক তেমনি ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।

এই ড্রয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে সিরি ‘এ’ টেবিলের ১৪তম অবস্থানে উঠে এসেছে সান্তোস। তবে অবনমন অঞ্চলের খুব কাছাকাছিই অবস্থান করছে ব্রাজিলের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। অন্যদিকে, মাত্র ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের জন্য এটি একটি মূল্যবান পয়েন্ট হলেও, অবনমন এড়ানোর লড়াইয়ে তাদের পথ এখনও বেশ কঠিন রয়ে গেল।

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রী বড়, নাকি এমপি’—কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

মাঠে ফিরেই নেইমার-নাটক, গোল ও কার্ডের ম্যাচে সান্তোসের ড্র

প্রকাশিত হয়েছে: ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬