লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলা হাসপাতালে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে।

বাসের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় বাসে থাকা ১ জন শিশুসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে শিক্ষকের বকেয়া বিল ছাড়াতে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

কুর্মিটোলা হাসপাতালে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬