লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উদযাপনে ট্রাস্টের চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের জন্য ২ কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে ট্রাস্টের এই আবেদনের বিপরীতে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সারসংক্ষেপে ৩ কোটি টাকা অনুদানের এই প্রস্তাবটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় এই সংক্রান্ত সারসংক্ষেপটি পাঠায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হবে।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমের জন্য ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা বিশেষ অনুদান চাওয়া হয়েছিল। তবে ট্রাস্টের প্রস্তাবিত অর্থের চেয়ে ১ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৬ আসনের ফল, পিছিয়ে ট্রাম্পের দল

বড়দিন উদযাপনে ট্রাস্টের চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬