লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মাদকবিরোধী প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও প্রতিবাদ করায় রাজু আহমেদ (৩৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৬ জুলাই ২০২৬, রোববার দিবাগত রাত ১১টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে এবং তিনি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সোচ্চার ও জনকল্যাণকর সামাজিক সংগঠনে সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে রাজু আহমেদ নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন মাদকসেবীর সাথে তুচ্ছ একটি বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এর জেরে বিএনপি নেতা ও মাদক ব্যবসায়ী শাহাদাতের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কোপাতে ও পিটাতে শুরু করলে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন, যার ফলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, মাদকবিরোধী সংগঠনে জড়িত থাকায় স্থানীয় বিএনপি নেতা শাহাদাতের সাথে রাজুর পূর্ব বিরোধ ছিল। এলাকায় মাদকের বিস্তার রোধে প্রতিবাদ করার কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনির চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে মাদকবিরোধী প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬