লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের দুই মাসের স্থগিতাদেশ

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, পাগলা থানা থেকে ৬ কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্যের বাড়ির পাশে সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি অবকাঠামো নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ জুলাই বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মিজানুল হক চৌধুরী, হাসান মোহাম্মদ রিয়াদ ও মো. হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিশান হায়দার, মো. আসিফ ইমরান (জিসান) এবং রুহুল আমিন সিকদার। বুধবার (২৯ জুলাই) আদালতের আদেশের কপি প্রকাশ করা হয়।

দক্ষিণ গফরগাঁওয়ের পাঁচুলি গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান ফুরকান এই রিটটি দায়ের করেছিলেন। রিট আবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের ৮ জুলাই এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৪ জুলাই জারি করা প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের রুল জারির নেপথ্যে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—মাঠপর্যায়ে কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা এবং দত্তের বাজার ইউনিয়নে অবস্থিত পাগলা থানার নিকটবর্তী অবস্থানের প্রশাসনিক গুরুত্বকে বিবেচনায় না নেওয়া। এছাড়া ভৌগোলিক কেন্দ্রিকতা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থের মতো বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে আদালত উল্লেখ করেছেন। বিবাদীগণকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই নিকার বৈঠকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। ৮ জুলাই এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী, উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় সদর দপ্তর স্থাপনের পরিকল্পনা ছিল। নতুন এই উপজেলায় ২৪টি সরকারি দপ্তরের জন্য ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ অনুমোদিত হয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আকতারুজ্জামান বাচ্চুর ইচ্ছায় থানা থেকে ৬ কিলোমিটার দূরে এমপির বাড়ির পাশে সদর দপ্তর স্থানান্তরের চেষ্টার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং নিয়মিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলা গঠন করা হয়েছে। নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো- মশাখালী, পাঁচবাগ, উস্থি, পাইথল, মশাখা

গেজেটে আরও বলা হয়, নতুন উপজেলার সদর দফতর স্থাপিত হবে উস্থি ইউনিয়নের আওতাধীন ১৪৩ নম্বর জে.এল.ভুক্ত নয়াবাড়ী মৌজায়। উপজেলার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি দফতরের অফ

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে শতবর্ষী আর কে স্কুল ভবন রক্ষায় মতবিনিময় সভা

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের দুই মাসের স্থগিতাদেশ

প্রকাশিত হয়েছে: ০৩:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬