লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াব: এমপি মিলন

জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার যেকোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনভিত্তিক আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’ শিরোনামের গ্রন্থগুলো।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াস। তিনি বলেন, জুলাই ছিল শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের সম্মিলিত একটি আন্দোলন। তাই দেশের ভেতর বা বাইরে থেকে এই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সঠিক তথ্য-উপাত্তের মাধ্যমে জুলাইয়ের ইতিহাস জাতির সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ না করে দেশের ভবিষ্যৎ পথচলা অসম্ভব। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির ইতিহাস শুধু ইতিহাসগ্রন্থে সীমাবদ্ধ থাকে না, বরং তা সাহিত্য ও শিল্পকলায় প্রতিফলিত হয়। তিনি জুলাই আন্দোলনের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতা শিল্প-সাহিত্যে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে কবি, গবেষক ও কথাসাহিত্যিক ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কবি সোলায়মান আহসান, জুযায়ের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করল বিএনপি

জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াব: এমপি মিলন

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬