লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার ‘প্রেমিকা দিবসে’ পাওয়া একটি রহস্যময় শুভেচ্ছাবার্তা ঘিরে আবারও নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। এতে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছাসহ একটি কেক এবং হাতে লেখা একটি চিঠি। তবে শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে একটি রহস্যে মোড়া ক্যাপশন দিয়েছেন পরীমণি। তিনি লিখেছেন, “কিন্তু আমি তো প্রেম করি না।” এই এক বাক্য দিয়েই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। শুভেচ্ছা পাঠানো ব্যক্তি কে, পরীমণির জীবনে কি সত্যিই কোনো বিশেষ মানুষ এসেছেন, নাকি এটি নিছকই বন্ধুত্বের প্রকাশ—এমন নানা প্রশ্নে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। রহস্যের জট খোলার পরিবর্তে বরং সেটি আরো গভীর করেছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬