লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা সোহেল খান

শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘অভিনেতা সোহেল খান কিছুক্ষণ আগে শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বগুড়ার মমইন এলাকায় শুটিং চলাকালে হঠাৎ হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা সোহেল খান

বগুড়ায় শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা সোহেল খান

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬