লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ ইস্যুতে সোমবার থেকে নতুন আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার থেকে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচনার ঘোষণা দিলেও কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। এছাড়া ইরানের বিরুদ্ধে আপাতত কোনো সামরিক হামলা না চালানোর সিদ্ধান্তের কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন যে, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতা চূড়ান্ত করতে অতিরিক্ত সময় চেয়েছে। তার ভাষ্যমতে, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। নিউ জার্সি থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ স্থগিত রেখেছেন। তিনি উল্লেখ করেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যুবরাজকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কি হামলা চায় নাকি সমঝোতা, যার জবাবে তারা সমঝোতার পক্ষেই মত দিয়েছেন।

অন্যদিকে ইরান ও ওমানের মধ্যে নতুন একটি নৌপথ নির্ধারণের বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, উভয় পক্ষ এমন একটি নতুন নৌপথের বিষয়ে ঐকমত্যের দ্বারপ্রান্তে রয়েছে, যা দুই দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, হরমুজ প্রণালি কোনোভাবেই ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজ ও নাবিকরা নিরাপদে আছেন। তবে এ ঘটনায় কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবারের তথ্য অনুযায়ী, হামলার খবরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে গেছে, যদিও লোহিত সাগরে হুথিদের হুমকি উপেক্ষা করে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে। ট্রাম্প জানিয়েছেন, সোমবার বিকেলেই আলোচনা শুরু হবে, তবে তিনি এতে কারা অংশ নেবেন বা কোথায় বৈঠক হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

জনপ্রিয় সংবাদ

অলি আহমেদের মন্তব্যে ক্ষুব্ধ রাশেদ খান, তুললেন জামায়াত প্রসঙ্গ

হরমুজ ইস্যুতে সোমবার থেকে নতুন আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬