লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মামার চুরি হয়ে যাওয়া নৌকার খোঁজ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাজ্জাদ (১৬) নামে এক কিশোর। সোমবার রাত ৮টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ ওই এলাকার সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫-১৬ দিন আগে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা চুরি হয়ে যায়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে আনার নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নৌকা চুরির কথা স্বীকার করেন এবং নৌকাটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে এরপর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

সোমবার রাতে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে স্বপন মিয়ার ভাগিনা সাজ্জাদ অভিযুক্ত আনারকে দেখতে পান। তাকে দেখে সাজ্জাদ চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করার চেষ্টা করলে আনার তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো এজাহার দায়ের করা হয়নি, তবে এজাহার পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভৈরবে চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬