লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আইনি ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলার সার্বিক অগ্রগতি নিয়ে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাই হত্যা মামলার সব বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাইব্যুনালের দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও তা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বণ্টনের প্রক্রিয়া নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আইনি ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬