লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর বংশালের আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিত ও কাস্টমারসহ মোট ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজারের ‘আরমান সেলুন’-এ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। এছাড়া কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭) দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের ভাষ্যমতে, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় সেলুনে থাকা সকলেই আগুনে দগ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, দগ্ধদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ঢাকার বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬