লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা প্রাঙ্গণে ৪ হাজার ইসরায়েলি, বাড়ছে নতুন উত্তেজনা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় দিবস তিশা ব'আভ উপলক্ষে ৪ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী কর্মীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, চলতি বছরে এটি আল-আকসা প্রাঙ্গণে সবচেয়ে বড় ধরনের প্রবেশের ঘটনা।

ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। দিনের শেষে এই সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে বলে তাদের আশঙ্কা। যদি এমনটি ঘটে, তবে তা তিশা ব'আভ উপলক্ষে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এই ঘটনার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ওই স্থানে যান। তার এই সফর নিয়ে ফিলিস্তিন ও জর্ডানসহ বিভিন্ন পক্ষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে তিশা ব'আভ হলো প্রাচীন দুটি ইহুদি মন্দির ধ্বংস হওয়ার স্মরণে পালিত শোকের দিন। মুসলমানদের কাছে একই স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত, আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।

জনপ্রিয় সংবাদ

যুব উন্নয়ন ও আত্মনির্ভরতায় ইসলামের দিকনির্দেশনা

আল-আকসা প্রাঙ্গণে ৪ হাজার ইসরায়েলি, বাড়ছে নতুন উত্তেজনা

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬