লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব

অভিনয়ের পাশাপাশি শখের বসে গান গাওয়া জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আরেকটি বড় পরিচয়। এবার তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ৮ আগস্ট জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ আয়োজন।

'অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট' শিরোনামের এই কনসার্টটির আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ ক্যাটাগরিতে ১০০ ডলার এবং ভিআইপি আসনের জন্য ৩০০ ডলার। এই অনুষ্ঠানে অপূর্ব নিজের পছন্দের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের গান গেয়ে শোনাবেন।

এই একক সংগীতানুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্র থেকে জিয়াউল ফারুক অপূর্ব জানান, অভিনয়ের সমান্তরালে গান গাইতে তিনি ভীষণ পছন্দ করেন। এর আগে বন্ধুদের আড্ডায় কিংবা ঘরোয়া নানা আয়োজনে তিনি প্রায়ই গান গেয়েছেন। এমনকি নিজের অভিনীত বেশ কয়েকটি নাটকেও তার কণ্ঠে গান রয়েছে।

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপূর্ব বলেন, আমেরিকায় আয়োজিত এই অনুষ্ঠানে তাকে যথাযথ সম্মান দিয়ে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সেখানে তিনি মূলত তার পছন্দের শিল্পীদের জনপ্রিয় গানগুলোই পরিবেশন করার চেষ্টা করবেন। পাশাপাশি নিজের অভিনীত নাটকের কোনো একটি গানও গাইতে পারেন বলে জানান তিনি।

অপূর্ব আরও আশা প্রকাশ করেন যে, আয়োজক প্রতিষ্ঠানটি আগামীতেও অন্যান্য শিল্পীদেরও এভাবে প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়ানোর ধারা বজায় রাখবে। দারুণ এই সুযোগের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার পরে যারা এখানে পারফর্ম করবেন, তাদের জন্যও এটি একটি ইতিবাচক বিষয় হবে। বর্তমানে কনসার্টের গানগুলো নিয়ে জোর প্রস্তুতি ও প্র্যাকটিস চালাচ্ছেন এই অভিনেতা।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব

প্রকাশিত হয়েছে: ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬