লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই গোলে পিছিয়েও অবিশ্বাস্য জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা মিসরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪তম মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন ইয়াসের ইব্রাহিম। গোল হজম করার পর ১৯তম মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের অসাধারণ দক্ষতায় মেসির স্পটকিক ঠেকিয়ে দেন। সেই সঙ্গে ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও মেসির একাধিক আক্রমণও রুখে দেন তিনি। ফলে প্রথমার্ধ শেষে মিসর ১-০ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে মিসর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ৫৭তম মিনিটে তারা একবার গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়। তবে ৬৭তম মিনিটে মোস্তাফা জিকো আর ভুল করেননি। মোহাম্মদ সালাহর তৈরি করা আক্রমণ থেকে হাসিম হাসানের পাস পেয়ে দারুণ শটে ব্যবধান ২-০ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। এর ঠিক চার মিনিট পর বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে ম্যাচে সমতা ফেরান অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে নির্ণায়ক মুহূর্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হুলিয়ান আলভারেজের আক্রমণ থেকে লাউতারো মার্তিনেজের ক্রসে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন এঞ্জো ফার্নান্দেজ। তার এই গোলেই ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ ১৫ মিনিটে তিন গোল করে বিশ্বচ্যাম্পিয়নরা এখন কোয়ার্টার ফাইনালের পরবর্তী কঠিন পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রী বড়, নাকি এমপি’—কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

দুই গোলে পিছিয়েও অবিশ্বাস্য জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬