লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের এক সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যে, বুধবার তিনি জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি অংশগ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। এছাড়া এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জনপ্রিয় সংবাদ

কারাগারে বাড়ছে বন্দি মৃত্যু, চিকিৎসা সংকট নিয়ে উদ্বেগ

জাপান সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশিত হয়েছে: ০৪:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬