লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণে কাজ করছে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যরা দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ, ত্রাণ সহায়তা প্রদান, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সক্রিয় রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাহাড়ধস ও জলাবদ্ধতায় যেসব স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সাহায্যে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগে দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেক থেকে প্রথম ধাপে ১৫০ জনসহ মোট ৬০০ জনের মধ্যে অনেককে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সেনাবাহিনী দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও আলুর মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আইএসপিআর জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দুর্যোগে পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণে কাজ করছে সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬