লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরবর্তী হাইকমিশনার হিসেবে দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি পাওয়া গেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে সুবিধাজনক সময়ে তিনি দিল্লিতে গিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর মেয়াদ আগামী ১০ অক্টোবর শেষ হচ্ছে। এর আগেই আসাদ আলম সিয়ামকে হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। গত জুলাই মাসে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে এগ্রিমো চাওয়া হয়েছিল, যার প্রায় তিন মাস পর ভারত সরকার এ অনুমোদন প্রদান করলো।

বর্তমানে আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় তিন দশকের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়ার রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ওপেক ফান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কর্মজীবনে তিনি জাকার্তা, ব্যাংকক ও ম্যানচেস্টারে দায়িত্ব পালনের পাশাপাশি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন।

অন্যদিকে, এম রিয়াজ হামিদুল্লাহ ২০২৫ সালের ৭ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আগামী ১০ অক্টোবর মেয়াদ শেষে তিনি দিল্লি ত্যাগ করবেন এবং জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

১৯৯৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া সিয়ামের কূটনীতিক ক্যারিয়ার প্রায় তিন দশকের।পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায় এবং বর্তমান সরকারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ আমলার দায়িত্বে ছিলেন।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকার সময় সিয়াম গায়ানায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।এর আগে ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ সড়ক দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রীর

পরবর্তী হাইকমিশনার হিসেবে দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬