লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাকাই টেস্ট: স্টার্কের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ, গুটিয়ে গেল ৬৪ রানে

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা মাত্র ৬৪ রানে অলআউট হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে শুরু থেকেই দিশেহারা ছিল টাইগার ব্যাটাররা।

ম্যাচের শুরু থেকেই আগুন ঝরানো বোলিং করেন স্টার্ক। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেওয়ার পর মাত্র ২২ বলের মধ্যে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১২ রান খরচায় ছয়টি উইকেট শিকার করেন এই পেসার। স্টার্কের তোপে বাংলাদেশের টপ অর্ডারের সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। মুমিনুল হক করেন ৯ রান। মাত্র ১২ রানেই পাঁচ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

লাঞ্চের আগে মুশফিকুর রহিম ৫ রান করে আউট হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫ রান। লাঞ্চের বিরতির পর মেহেদী হাসান মিরাজ ১১ এবং শরিফুল ইসলাম ১৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। তাইজুল ইসলাম ১১ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্কের ৬ উইকেটের পাশাপাশি প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজেলউড একটি উইকেট নিয়েছেন।

প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে নেমেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস না হলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি একটি বড় ব্যাটিং বিপর্যয়ের হতাশাজনক নজির হয়ে থাকল।

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

ম্যাকাই টেস্ট: স্টার্কের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ, গুটিয়ে গেল ৬৪ রানে

প্রকাশিত হয়েছে: ০৭:৩৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬