লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাড়বে: হাইকমিশনার ইমরান হায়দার

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতীয় সংসদ ভবনে অবস্থিত মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের হাইকমিশনার। ইমরান হায়দার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে এবং তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে এবং বাংলাদেশ যেন এই সুযোগ গ্রহণ করে, সে বিষয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন। মন্ত্রী বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য যেন কোনো বাধা ছাড়াই পাকিস্তানে রপ্তানি করা যায়, সে ব্যাপারে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়েও তিনি পাকিস্তানকে আহ্বান জানান।

বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি ও মৎস্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার আরও জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী যাত্রা শুরু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাড়বে: হাইকমিশনার ইমরান হায়দার

প্রকাশিত হয়েছে: ১২:০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬