লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ফিলাডেলফিয়া পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে শহরের কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন মাহফুজুল হক। সেখানে পৌঁছালে তিনি হামলার শিকার হন। গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় গাড়িটির ইঞ্জিন চালু ছিল।

পুলিশ জানিয়েছে, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে দ্রুত উদ্ধার করে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬