লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংক লিমিটেডের গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন। মঙ্গলবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম কসবার গোপীনাথপুর গ্রামে ভাড়া থাকতেন।

উত্তরা ব্যাংকের কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ব্যাংকিং কার্যক্রম শেষে সন্ধ্যা সাতটার দিকে আরিফুল ইসলাম নিজ বাসায় ফিরছিলেন। গোপীনাথপুর বাজার এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা ব্যাংক কর্মকর্তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উত্তরা ব্যাংকের সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে আরিফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেলে কসবার গোপীনাথপুর বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আরিফুল ইসলাম যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখানে আলী হোসেন নামের আরেক ব্যক্তিও থাকতেন। সম্প্রতি ওই ব্যক্তি উত্তরা ব্যাংক থেকে সাত-আট লাখ টাকা ঋণ নিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধ বা ঋণসংক্রান্ত কোনো বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬