লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে ৫ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার তিন জেলার পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বিদ্যালয়গুলোতে অংশগ্রহণকারী একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে সক্ষম হয়নি।

অকৃতকার্য হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল জেলার দুটি, ঝালকাঠির দুটি এবং পিরোজপুর জেলার একটি বিদ্যালয় রয়েছে। ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় আটজন পরীক্ষার্থী। এছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এই পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, কোটি টাকার ক্ষতির দাবি মালিকের

বরিশাল বোর্ডে ৫ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি

প্রকাশিত হয়েছে: ১২:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬