লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আগানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির (৫৭) এবং স্বপন মিয়া (৫৫)।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত স্বপন মিয়া বর্তমান কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়ার ছোট ভাই এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী কালু মিয়ার ছেলে। বুধবার (৫ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উভয়কে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশনায় পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের সালথায় গর্তে হাত-পা দিয়ে সাপের ছোবলে নারী ও শিশুর মৃত্যু

ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬