লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলে নাশকতা মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এই লক্ষ্যে দলের হাইকমান্ড ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই টিমটি তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করছে।

বিশেষ টিমের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। এই টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

টিমটি ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে এবং বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ-সদস্যদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে মতবিনিময় চলমান থাকবে। বিশেষ টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

দলের নেতারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শুধু কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশেষ করে ডিসেম্বর মাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে দলটি। এ অবস্থায় স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য সংসদ-সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তৃণমূলে নাশকতা মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি

তৃণমূলে নাশকতা মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬