লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

দিনাজপুরের চিরিরবন্দরে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ইছামতিতে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং এই খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তির প্রয়োগ, খামারিদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পশু-পাখির উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে দুইজন সফল খামারিও তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য মো. মেসবাহুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা হামিদুর ইসলাম এবং মৎস্য কর্মকর্তা সুমন কুন্ড বক্তব্য রাখেন। আয়োজনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খামারিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জনপ্রিয় সংবাদ

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ০১:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬