লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদা নিশ্চিতের দাবি ব্রায়ান লারার

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। কারাবন্দী এই ক্রিকেট তারকার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি ইমরান খানের যথাযথ চিকিৎসা ও প্রাপ্য সম্মান বজায় রাখার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় ব্রায়ান লারা উল্লেখ করেন, খেলোয়াড়ী জীবনে মাঠের লড়াইয়ে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে মাত্র হাতে গোনা কয়েকবার। তবে প্রথম দেখাতেই ইমরানের প্রতি তার মনে যে গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়েছিল, তা চিরস্থায়ী। নিজের সোনালী সময়ে যিনি নিজ দেশের মানুষের জন্য আশা, গৌরব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তাকে এমন পরিস্থিতিতে পড়তে দেখে বিস্ময় প্রকাশ করেছেন লারা। তিনি বলেন, ইমরান খানের সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে এবং তাকে যেভাবে প্রয়োজনীয় যত্ন, সহানুভূতি ও মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা কোনোভাবেই বোধগম্য নয়।

দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। কারাবন্দী হওয়ার পর থেকেই তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম। তাদের অভিযোগ, কারাগারের ভেতরে ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে অবহেলা করা হচ্ছে。

এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন। এবার সেই সাবেক অধিনায়কদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ব্রায়ান লারা। তিনি বলেন, তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। প্রত্যেক মানুষেরই প্রাপ্য মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে এবং ইমরান খানের ক্ষেত্রেও একটি উন্মুক্ত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা উচিত।

লারা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। বরং ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি অত্যন্ত মৌলিক ও মানবিক একটি দাবি।

জনপ্রিয় সংবাদ

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ল শুক্রবার দুপুর পর্যন্ত

ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদা নিশ্চিতের দাবি ব্রায়ান লারার

প্রকাশিত হয়েছে: ০৮:০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬