লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে জরুরি বৈঠক আজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা আসার পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কতটা বাড়ানো হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। তিনি আরও বলেন, জ্বালানির দামের হার পরিবর্তনের সঙ্গে বাস ভাড়া সমন্বয়ের একটি পূর্বনির্ধারিত প্রস্তাবনা রয়েছে। এছাড়া পরিবহন মালিকদের পক্ষ থেকে অন্যান্য দাবি-দাওয়াও বৈঠকে উত্থাপন করা হবে। সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তা বৈঠকের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, রবিবার রাতে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ৮১তম অধিবেশন: উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাস ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে জরুরি বৈঠক আজ

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬