লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত বাস ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট: পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভাড়ার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে এবং জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট নবায়ন নিয়েও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

মন্ত্রী জানান, নতুন নির্ধারিত বাস ভাড়ার প্রজ্ঞাপন আজই প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের মাধ্যমেই এটি কার্যকর হবে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া সমন্বয়ের একটি দীর্ঘদিনের প্রচলিত প্রক্রিয়া রয়েছে। অতীতে প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়লে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল। এবার প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় পরিবহন মালিকরা ২০ পয়সা বাড়ানোর দাবি জানালেও জনস্বার্থ বিবেচনায় তা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে যখন ভাড়া সমন্বয় করা হয়েছিল, তখন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার সুযোগ ছিল না। এবারও এর কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। পরিবহন সেক্টরের অব্যবস্থাপনার কথা স্বীকার করে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও এমন প্রবণতা দেখা গেলেও সরকার সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সমন্বয় করার চেষ্টা করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার রেলের ভাড়া বাড়ায়নি এবং আপাতত তা বাড়ানোর কোনো চিন্তা নেই। আগামী পরশু লঞ্চ মালিক সমিতির সঙ্গে ভাড়া নিয়ে আলোচনার জন্য বৈঠকের দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

অতিরিক্ত বাস ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট: পরিবহনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬