লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

রাজধানীর লালবাগে নিখোঁজ হওয়ার তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় তার বন্ধু মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর তার স্বজনরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, জিডির তদন্তের এক পর্যায়ে মাসুমকে আটক করা হয়। পরে মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসার পেছনে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার গভীররাতে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে এই অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ভবনটির নিচতলার পাশের মাটি খুঁড়ে বালুচাপা দেয়া অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিমুক্ত হয়নি সামষ্টিক অর্থনীতি, অর্থ বিভাগের জরুরি সভা ১ নভেম্বর

লালবাগে বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬