লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং টেকসই জীবনযাপনের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় সংলগ্ন একটি আম বাগানে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি কর্মকর্তা এবং উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফাহাদ হোসেন। এ ছাড়াও প্রফেসর মো. আজিজুল হক এবং ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারী আব্দুল্লাহ ও মোসা. সারমিন খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও স্থানীয় সরকারের আয়োজনে এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব পদ্ধতিতে কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তোলার ক্ষেত্রে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং স্থানীয় প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রচেষ্টা একান্ত প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

ধর্ষ/ণের পর বিষ/পানে পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃ/ত্যু; গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৩:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬