লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির সভাপতিকে ছাত্রদলের পাল্টা চ্যালেঞ্জ: ‘১০-২০ জন সভাপতিও কিছু করতে পারবে না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক একটি বক্তব্যকে ঘিরে শিক্ষাঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে বর্ণনা করেছেন। বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে লিখেছেন, ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—শিবির সভাপতির এই ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে ছিল এবং ছাত্রলীগের ছত্রছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, তাদের মুখে শক্তির আস্ফালন হাস্যকর বলে তিনি মন্তব্য করেন। ছাত্রদল সাধারণ সম্পাদকের অভিযোগ, এখনও তাদের একাংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অন্য অংশকে সংঘাতের কাজে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন যে, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া এবং ত্রাসের রাজত্ব কায়েম করে তারা বিকৃত উল্লাস করেছে। তবে এখন শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ শুরু করেছে এবং আর ছাড় দিচ্ছে না।

শিবির সভাপতিকে উদ্দেশ্য করে নাছির উদ্দীন নাছির চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।’

ছাত্রদলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংঘাতে নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের আইনি বিধান নিয়ে হাইকোর্টের রুল

শিবির সভাপতিকে ছাত্রদলের পাল্টা চ্যালেঞ্জ: ‘১০-২০ জন সভাপতিও কিছু করতে পারবে না’

প্রকাশিত হয়েছে: ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬