লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি এবং বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির মারাত্মক অবনতি ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীরা যেন দ্রুত এই তথ্য জানতে পারে, সেজন্য সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই ধরনের পরিস্থিতির কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে: ১১:৩১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬